জাফতনগর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

জাফতনগর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। জাফতনগর-ইউনিয়নের আয়তন ১,৫৬২ একর (৬.৩২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৩১৩ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৪০ জন এবং মহিলা ৮,৯৭৩ জন। মোট পরিবার ২,৬৫৯টি ।

ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে জাফতনগর-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে সমিতিরহাট ইউনিয়ন; উত্তরে বখতপুর ইউনিয়ন; পূর্বে ধর্মপুর ইউনিয়ন এবং দক্ষিণে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন অবস্থিত।

 

জাফতনগর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

জাফতনগর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

জাফতনগর-ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত:

  1. জাহানপুর
  2. ফতেপুর
  3. তেলপারই

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর-ইউনিয়নের সাক্ষরতার হার ৭৬.৪%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

কলেজ
  1. ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  1. জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইন্সটিটিউশন
  2. জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়
  3. ফতেপুর লতিফ রহমান উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা
  2. ফতেপুর জে বি নূরিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. জাফতনগর মৌলভী মোত্তাহার বিল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. জাহানপুর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. তেলপারই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. দক্ষিণ ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. বেগম সোহাগুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. মধ্য জাহানপুর আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  1. জাহানপুর কিন্ডারগার্টেন
  2. ফীল হার্ড কিন্ডারগার্টেন

জাফতনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। জাফতনগর ইউনিয়নে ৯টি মসজিদ, ২টি ঈদগাহ, ১টি মন্দির ও ১টি বিহার রয়েছে। জাফতনগর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মইক্ষেছড়া খাল, তেলপারই খাল এবং খনকাইয়া খাল। জাফতনগর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল জাহানপুর বাজার, মোহাম্মদ তকির হাট এবং সৈয়দ বাজার।

 

জাফতনগর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

জাফতনগর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment