পাইন্দং ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

পাইন্দং ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। পাইন্দং-ইউনিয়নের আয়তন ৭,২০৯ একর (২৯.১৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৪৪২ জন এবং মহিলা ১৩,৪৯৮ জন। মোট পরিবার ৫,০৯২টি।

ফটিকছড়ি উপজেলার মধ্য-উত্তরাংশে পাইন্দং-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কাঞ্চননগর ইউনিয়ন, দক্ষিণে ফটিকছড়ি পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়ন ও ভূজপুর ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন অবস্থিত।

 

পাইন্দং ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

পাইন্দং ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

পাইন্দং-ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. ফকিরাচাঁন
  2. দক্ষিণ পাইন্দং
  3. উত্তর পাইন্দং
  4. ডলু
  5. হাইদচকিয়া
  6. পূর্ব হাইদচকিয়া
  7. পশ্চিম হাইদচকিয়া
  8. উত্তর হাইদচকিয়া
  9. শ্বেতকুয়া
  10. বেড়াজালী

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৭%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. দক্ষিণ পাইন্দং উচ্চ বিদ্যালয়
  2. পাইন্দং উচ্চ বিদ্যালয়
  3. হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. আমতল ছিদ্দিকিয়া মঈনিয়া সু্ন্নিয়া দাখিল মাদ্রাসা
  2. পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসা
  3. বেড়াজালী মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  1. পাইন্দং আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  1. কাঞ্চননগর ডলু রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. ডলু কামাল বাজার প্রাথমিক বিদ্যালয়
  3. দক্ষিণ পাইন্দং সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. ফকিরাচাঁন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. যোগিনীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. শ্বেতকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাইন্দং ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং পাইন্দং-কাঞ্চননগর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। পাইন্দং ইউনিয়নে ১৮টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২টি মন্দির রয়েছে। পাইন্দং ইউনিয়নের প্রায় সীমান্তজুড়ে বয়ে চলেছে হালদা নদী। পাইন্দং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বৃন্দাবন চৌধুরী হাট।

 

পাইন্দং ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

 

পাইন্দং ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment