বখতপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

বখতপুর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বখতপুর ইউনিয়নের আয়তন ১,১৩৬ একর (৪.৬০ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বখতপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,১৬১ জন। এর মধ্যে পুরুষ ৭,৯১৭ জন এবং মহিলা ৭,২৪৪ জন। মোট পরিবার ২,৭৪৫টি।

বখতপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ-পূর্বাংশে বখতপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নানুপুর ইউনিয়ন, পশ্চিমে নানুপুর ইউনিয়ন ও সমিতিরহাট ইউনিয়ন, দক্ষিণে জাফতনগর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন অবস্থিত। বখতপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি বখতপুর মৌজা নিয়েই গঠিত।

 

বখতপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

বখতপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বখতপুর-ইউনিয়নে সাক্ষরতার হার ৬৮.৮%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়
  1. ডক্টর মুহাম্মদ এনামুল হক একাডেমী বহুমুখী উচ্চ বিদ্যালয়
  2. বখতপুর দায়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. ফারুক-এ আযম (রা.) ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  2. শান্তিরহাট আহমদিয়া দাখিল মাদ্রাসা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  1. বখতপুর বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  1. উত্তর বখতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. বখতপুর গোলদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. বখতপুর দায়রা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. বখতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

বখতপুর-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-রাউজান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বখতপুর-ইউনিয়নে ৪৩টি মসজিদ ও ২টি মন্দির রয়েছে। বখতপুর-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তেলপারই খাল, ভূতছড়া খাল, কুমারীছড়া খাল এবং নতুন খাল। বখতপুর-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল শান্তিরহাট বাজার।

বখতপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment