শিকলবাহা বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। শিকলবাহা ইউনিয়নের আয়তন ২,২৯৪ একর (৯.২৮ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিকলবাহা ইউনিয়নের মোট জনসংখ্যা ৪২,৪৭৪ জন। এর মধ্যে পুরুষ ২১,৬৩৩ জন এবং মহিলা ২০,৮৪১ জন। মোট পরিবার ৭,৭৯২টি।
কর্ণফুলী উপজেলার পূর্বাংশে শিকলবাহা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে চর পাথরঘাটা ইউনিয়ন ও চর লক্ষ্যা ইউনিয়ন, দক্ষিণে জুলধা ইউনিয়ন ও বড় উঠান ইউনিয়ন, পূর্বে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ও কোলাগাঁও ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫নং বকশীর হাট ওয়ার্ড অবস্থিত। বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।

শিকলবাহা ইউনিয়ন | কর্ণফুলী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
শিকলবাহা ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- শিকলবাহা
- দ্বীপ কালামোড়ল
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিকলবাহা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৩%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি পাঠাগার রয়েছে।
- কলেজ
- পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রী কলেজ
মাদ্রাসা
- শিকলবাহা অহিদিয়া ফাজিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
- এ জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়
- কালারপুল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়
- শিকলবাহা পিডিবি উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
- আমেনা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর শিকলবাহা আহছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালারপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দ্বীপ কালামোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ আবদুল কাদের মডেল এডুকেশন সোসাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাঠাগার
- শাহ অহিদিয়া পাঠাগার, মধ্যম শিকলবাহা, অহিদিয়া পাড়া।
শিকলবাহা-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। শিকলবাহা ইউনিয়নে ১৯টি মসজিদ, ২টি ঈদগাহ, ১টি মন্দির রয়েছে। শিকলবাহা-ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শিকলবাহা খাল, শিকলবাহা-জুলধা খাল এবং শিকলবাহা-চরলক্ষ্যা খাল। শিকলবাহা-ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল কলেজ বাজার, ক্রসিং বাজার এবং মাস্টার হাট।
শিকলবাহা-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
- শাহ আমানত সেতু
- শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র


৮ thoughts on “শিকলবাহা ইউনিয়ন | কর্ণফুলী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”