দুর্গম এলাকায় পালিয়ে যান সাখাওয়াত স্ত্রীকে হত্যার পর

দুর্গম এলাকায় পালিয়ে যান সাখাওয়াত স্ত্রীকে হত্যার পর,চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গম এলাকায় পালিয়ে যান মো. সাখাওয়াত হোসেন (২২)। তবে শেষপর্যন্ত তিনি গ্রেফতার হয়েছেন।

 

দুর্গম এলাকায় পালিয়ে যান সাখাওয়াত স্ত্রীকে হত্যার পর

 

দুর্গম এলাকায় পালিয়ে যান সাখাওয়াত স্ত্রীকে হত্যার পর

শুক্রবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর থানাধীন দুর্গম সীমান্তবর্তী এলাকা কালিকাবর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এরপর শনিবার সকালে বন্দর থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার সাখাওয়াত ময়মনসিংহের গৌরিপুর থানাধীন মুচডেঙ্গা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।

২৫ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর থানাধীন কলসী দীঘি-সড়কের হাজি মাহমুদ মিয়া কলোনির একটি ভাড়াবাসা থেকে রিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি বিছানায় চাদর মোড়ানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ চাদরে মুড়িয়ে বাসায় রেখে তার স্বামী পালিয়ে যান। ২৬ এপ্রিল রিনার বাবা বাদী হয়ে বন্দর থানায় সাখাওয়াত হোসেনকে আসামি করে হত্যা মামলা করেন।

 

পরে গোয়েন্দা তথ্য ও উন্নত প্রযুক্তির সহায়তা ২৮ এপ্রিল অভিযান চালিয়ে সাখাওয়াতকে গ্রেফতার করে র‍্যাব-৭ ও র‍্যাব-১৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে রিনাকে শ্বাসরোধে হত্যা করার বিষয়টি স্বীকার করেন সাখাওয়াত।

 

দুর্গম এলাকায় পালিয়ে যান সাখাওয়াত স্ত্রীকে হত্যার পর

Leave a Comment