চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু -খবর দিয়ে শুরু করছি ফরিদপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে মো. কালু মিয়া ওরফে কালু (৭৮) নামে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।
সোডা অ্যাশ ঘোষণায় ১ কোটি ৪১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা
সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানিকরা এক কনটেইনার শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে কাস্টমস। সোমবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনারটি ফোর্স কিপডাউন করে কায়িক পরীক্ষায় ধরা পড়ে এসব শাড়ি ও লেহেঙ্গা।
সরকারি জমি আত্মসাৎ, একজনের তিন বছরের কারাদণ্ড
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া এলাকায় জাল দলিলে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় মো. ফরমান উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিতে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এ রায় দেন।
পাহাড় কেটে মানুষ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রামে বৃহত্তর আকবরশাহ এলাকায় পাহাড় কাটার ফলে মাটি ধসে হতাহতের ঘটনা এবং ছড়া, খাল ভরাট করে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। রোববার (৯ এপ্রিল) এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
চট্টগ্রামে মাদক কারবারির ৫ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দেলোয়ার হোসেন গাজী (৫৭) নামে এক মাদক কারবারিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৯ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন।
বাবার সাক্ষ্যে মিতু হত্যার বিচার শুরু
সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিচার শুরু হয়েছে। রোববার (৯ এপ্রিল) চট্টগ্রামের ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মামলার ৭ আসামির বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো।
চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ নুরুননাহার (৩৩) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। নুরুননাহার কক্সবাজারের রামু থানার জোয়ারিয়া নালা পূর্ব নোনাছড়ি গ্রামের আবুল মনছুরের স্ত্রী।
চট্টগ্রামে পাহাড় কাটার সময় মাটিচাপায় একজনের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় সড়ক করার নামে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল পৌঁনে ছয়টার দিকে আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকার এ ঘটনা ঘটে।