খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই জুন ২০০০, ১১:১১ এএম
জিরি বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। জিরি ইউনিয়নের আয়তন ৩,৪১০ একর (১৩.৮০ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিরি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ১৯,০৩০ জন এবং মহিলা ১৯,৩০৮ জন। মোট পরিবার ৭,৫০৯টি।
পটিয়া উপজেলার পশ্চিমাংশে জিরি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কোলাগাঁও ইউনিয়ন ও কুসুমপুরা ইউনিয়ন, পূর্বে কুসুমপুরা ইউনিয়ন ও কাশিয়াইশ ইউনিয়ন, দক্ষিণে কাশিয়াইশ ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন অবস্থিত।

জিরি ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিরি-ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
জিরি-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। জিরি-ইউনিয়নে ৪৫টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে। জিরি-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুরারী খাল। জিরি-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালিয়ারা বাজার, ফকিরা মসজিদ বাজার, কৈয়গ্রাম বাজার, লামার বাজার এবং কাজীর হাট।


কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য