খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই জুন ২০০০, ১১:৪১ এএম

কেলিশহর বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কেলিশহর ইউনিয়নের আয়তন ১০,৮০৩ একর (৪৩.৭২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কেলিশহর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,০৯৫ জন। এর মধ্যে পুরুষ ৭,৬৫৪ জন এবং মহিলা ৮,৪৪১ জন। মোট পরিবার ৩,৫৯৮টি। পটিয়া উপজেলার উত্তরাংশে কেলিশহর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ধলঘাট ইউনিয়ন ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন, দক্ষিণে পটিয়া পৌরসভা ও হাইদগাঁও ইউনিয়ন, পূর্বে হাইদগাঁও ইউনিয়ন ও বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন এবং উত্তরে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন অবস্থিত।

কেলিশহর-ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে। এই গ্রাম আগে মগ শাসনাধীন ছিল। জমিদার কেদার রায়ের কুল পঞ্জিকা থেকে জানা যায়, মগ সৈন্যরা এই গ্রামে কিল্লা বানিয়ে বসবাস করত, চাকমা রাণী কালিন্দী এই অঞ্চলে কেলি করতে আসতেন, তাছাড়া পর্তুগীজরা কৃষ্ণাখালী খাল হয়ে সাম্পানে গ্রামের পাহাড়ি এলাকায় প্রমোদ ভ্রমণ তথা কেলি করতে আসত। কিল্লা, কেলি এইসব শব্দ থেকেই কেলিশহর নামের উৎপত্তি।
কেলিশহর-ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কেলিশহর-ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৭%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
কেলিশহর-ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক পটিয়া-কেলিশহর সড়ক ও ধরলা-কচুয়াই সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। কেলিশহর-ইউনিয়নে ১৬টি মসজিদ, ১টি ঈদগাহ ও ৮টি মন্দির ও ৩টি বিহার রয়েছে। কেলিশহর-ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে কেলিশহর রতনপুর খাল ও উত্তর ভূর্ষি খাল। কেলিশহর-ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল রমেশ বাবুর হাট ও ভট্টাচার্য হাট।


মন্তব্য