খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুন ২০০০, ১১:৪১ এএম

বরকল বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বরকল ইউনিয়নের আয়তন ৬,২৫৭ একর (২৫.৩২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরকল ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ১০,৭১২ জন এবং মহিলা ৯,৭৪৮ জন। মোট পরিবার ৩,৯২৮টি।
চন্দনাইশ উপজেলার সর্ব-পশ্চিমে বরকল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বরমা ইউনিয়ন, পূর্বে চন্দনাইশ পৌরসভা ও জোয়ারা ইউনিয়ন, উত্তরে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন এবং পশ্চিমে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন ও সাঙ্গু নদী অবস্থিত।

বরকল-ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
বরকল-ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ১৯নং বরকল-ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৪নং বরকল ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরকল ইউনিয়নের সাক্ষরতার হার ৬২%। এ ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বরকল-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দনাইশ-বরকল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বরকল-ইউনিয়নে ৩৯টি মসজিদ, ২টি ঈদগাহ ও ১১টি মন্দির রয়েছে। বরকল ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে চানখালী খাল। বরকল-ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল মৌলভীবাজার এবং বাংলাবাজার। বরকল-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:


কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য