ধলঘাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ধলঘাট ইউনিয়নের আয়তন ৩,১৫৪ একর (১২.৭৬ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলঘাট ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৪৩০ জন। এর মধ্যে পুরুষ ৮,৫৭০ জন এবং মহিলা ৮,৮৬০ জন। মোট পরিবার ৩,৪৬৫টি।
পটিয়া উপজেলার উত্তরাংশে ধলঘাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে হাবিলাসদ্বীপ ইউনিয়ন, জঙ্গলখাইন ইউনিয়ন ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন; দক্ষিণে জঙ্গলখাইন ইউনিয়ন ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন; পূর্বে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ও কেলিশহর ইউনিয়ন এবং উত্তরে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন ও সারোয়াতলী ইউনিয়ন অবস্থিত।

ধলঘাট ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
ধলঘাট ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- গৈড়লা
- তেকোটা
- করণখাইন
- পশ্চিম ধলঘাট
- পূর্ব ধলঘাট
- উত্তর মধ্য ধলঘাট
- বাগদণ্ডী
- উত্তর সমুরা
- ঈশ্বরখাইন
- আলমপুর
- দক্ষিণ সমুরা
লোকমুখে জানা যায়, এই ইউনিয়নে অনেক পুরানো একটি ঘাট ছিল, তার নামানুসারে এই ইউনিয়নের নাম হয় ধলঘাট। এই ইউনিয়নের গ্রামের তালিকায় মুকুট নাইট বা পশ্চিম মুকুট নাইট, উওর মুকুট নাইট, ও দক্ষিণ মুকুট নাইট ও আছে,যা আপনাদের তালিকায় সংযোজন করা হয়নি। ব্রিটিশ বিরোধী আন্দলোনের বিপ্লবী মাস্টারদা সুর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ বিপ্লবী আন্দোলনের বিভিন্ন স্থাপনা রয়েছে ধলঘাট-ইউনিয়নে। এই ইউনিয়নে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলঘাট-ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭%। এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
- স্কুল এন্ড কলেজ
- ধলঘাট স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়
- মুকুটনাইট উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- রহমানিয়া মোহাম্মদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গৈড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গৈড়লা সুবেশানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাগদণ্ডী বি এস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুকুটনাইট হাজী আনসুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ধলঘাট-ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল পটিয়া-ধরলা সড়ক, পটিয়া-সারোয়াতলী সড়ক এবং কর্ণফুলি-ধলঘাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। ধলঘাট-ইউনিয়নে ১৯টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে। ধলঘাট-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল চাঁনপুর খাল, মুন্দরী খাল, কেরিঞ্জা খাল এবং আশিয়াখালী খাল। ধলঘাট-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কৃষ্ণখালী বাজার।


