শাকপুরা ইউনিয়ন | বোয়ালখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

শাকপুরা ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। শাকপুরা ইউনিয়নের আয়তন ২,০২৮ একর (৮.২১ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাকপুরা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,২০১ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৬৮ জন এবং মহিলা ১১,৪৩৩ জন। মোট পরিবার ৪,৪৬২টি।

বোয়ালখালী উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে শাকপুরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এর পূর্বে সারোয়াতলী ইউনিয়ন, উত্তরে বোয়ালখালী পৌরসভা, পশ্চিমে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন এবং দক্ষিণে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন অবস্থিত।

শাকপুরা ইউনিয়ন | বোয়ালখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

শাকপুরা ইউনিয়ন | বোয়ালখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

শাকপুরা-ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. পশ্চিম শাকপুরা
  2. মধ্যম শাকপুরা
  3. পূর্ব শাকপুরা
  4. ঘোষখীল

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাকপুরা-ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৪%। এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি ডিগ্রী কলেজ, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

শাকপুরা ইউনিয়ন | বোয়ালখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

কলেজ
  1. বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রী কলেজ
মাদ্রাসা
  1. শাকপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা
  2. পশ্চিম শাকপুরা তাজেদিয়া আমেনিয়া দাখিল মাদ্রাসা
  3. শাকপুরা হযরত রাবেয়া বসরী মহিলা দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  1. শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়
  2. শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যাবিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়
  3. শ্রী অরবিন্দ বালিকা উচ্চ বিদ্যালয়
  4. হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  1. মাদার একাডেমী শ্রী অরবিন্দ মাতৃ মন্দির এন্ড কালচারাল সেন্টার
প্রাথমিক বিদ্যালয়
  1. উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. ঘোষখীল ফয়েজ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পশ্চিম শাকপুরা আবদুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. পশ্চিম শাকপুরা কাজী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. মধ্য শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. শাকপুরা দশভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. শাকপুরা প্রবর্ত্তক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. শাকপুরা সওদাগর বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. শাকপুরা সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. শাকপুরা হাজী রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. শ্রী অরবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শাকপুরা-ইউনিয়নে ২২টি মসজিদ, ২টি ঈদগাহ, ২১টি মন্দির ও ৪টি প্যাগোডা রয়েছে। শাকপুরা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল আরাকান সড়ক এবং গোমদণ্ডী-কানুনগোপাড়া সড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়। শাকপুরা-ইউনিয়নের সর্ব-পশ্চিমে সামান্য অংশে কর্ণফুলি নদী বয়ে চলেছে। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে রায়খালী খাল। শাকপুরা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গোলক মুন্সির হাট।

 

শাকপুরা ইউনিয়ন | বোয়ালখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

শাকপুরা ইউনিয়ন | বোয়ালখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment