খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুন ২০০০, ১২:৩৯ পিএম

শাকপুরা ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। শাকপুরা ইউনিয়নের আয়তন ২,০২৮ একর (৮.২১ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাকপুরা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,২০১ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৬৮ জন এবং মহিলা ১১,৪৩৩ জন। মোট পরিবার ৪,৪৬২টি।
বোয়ালখালী উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে শাকপুরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এর পূর্বে সারোয়াতলী ইউনিয়ন, উত্তরে বোয়ালখালী পৌরসভা, পশ্চিমে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন এবং দক্ষিণে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন অবস্থিত।

শাকপুরা-ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাকপুরা-ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৪%। এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি ডিগ্রী কলেজ, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শাকপুরা-ইউনিয়নে ২২টি মসজিদ, ২টি ঈদগাহ, ২১টি মন্দির ও ৪টি প্যাগোডা রয়েছে। শাকপুরা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল আরাকান সড়ক এবং গোমদণ্ডী-কানুনগোপাড়া সড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়। শাকপুরা-ইউনিয়নের সর্ব-পশ্চিমে সামান্য অংশে কর্ণফুলি নদী বয়ে চলেছে। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে রায়খালী খাল। শাকপুরা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গোলক মুন্সির হাট।


মন্তব্য