খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুন ২০০০, ৭:১৩ এএম

বটতলী ইউনিয়ন, আনোয়ারা বটতলী-ইউনিয়নের আয়তন ২,৯৩৫ একর (১১.৮৮ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বটতলী-ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৬৩০ জন। এর মধ্যে পুরুষ ১১,৫৭৬ জন এবং মহিলা ১২,০৫৪ জন। মোট পরিবার ৪,৬৫৯টি।
আনোয়ারা উপজেলার পশ্চিম-মধ্যাংশে বটতলী-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বৈরাগ ইউনিয়ন, পশ্চিমে বারশত ইউনিয়ন, দক্ষিণে রায়পুর ইউনিয়ন ও জুঁইদণ্ডী ইউনিয়ন এবং পূর্বে বরুমছড়া ইউনিয়ন ও বারখাইন ইউনিয়ন অবস্থিত।

বটতলী-ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বটতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.৮%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বটতলী ইউনিয়নে ২৯টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১১টি মন্দির রয়েছে। বটতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-বটতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বটতলী ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে বটতলী বাজার সংলগ্ন খাল ও মমতাজ পাড়া খাল। বটতলী ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বটতলী রুস্তম হাট এবং পূর্ব বরৈয়া আন্নর আলী সিকদার হাট।


মন্তব্য