খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১২:১৬ পিএম

খানখানাবাদ ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। খানখানাবাদ-ইউনিয়নের আয়তন ৬,৫৬০ একর (২৬.৫৫ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খানখানাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৬০৮ জন। এর মধ্যে পুরুষ ১৪,২৮৮ জন এবং মহিলা ১৫,৩২০ জন। মোট পরিবার ৫,৯৬৪টি। বাঁশখালী উপজেলার উত্তর-পশ্চিমাংশে খানখানাবাদ-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বাহারছড়া ইউনিয়ন; পূর্বে সাধনপুর ইউনিয়ন; উত্তরে সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন এবং পশ্চিমে সাঙ্গু নদী, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন ও বঙ্গোপসাগর অবস্থিত।

লোকমুখে জানা যায়, খানখানাবাদ গ্রামের পশ্চিমে আঙরখালী নামে একটি সামুদ্রিক প্রোতাশ্রয় ছিল আরব বনিকরা ঐ স্থানে তাদের জাহাজ নোঙর করে চট্টগ্রাম এলাকায় ব্যবসা করত। এদের মধ্য থেকে খান পদবীধারী এক ব্যবসায়ী বসতি স্থাপন করে। খান বংশ কর্তৃক এই এলাকা আবাদ হওয়ার ফলে গ্রামের নাম খানখানাবাদ হিসাবে পরিচিতি লাভ করে। এখনো এই গ্রামে খান বংশরা বসবাসরত আছেন।
খানখানাবাদ-ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খানখানাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৫%। এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
খানখানাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সাধনপুর-খানখানাবাদ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। খানখানাবাদ ইউনিয়নের অর্থনীতি কৃষি নির্ভর। ধান, বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয় এ অঞ্চলের প্রধান কৃষিজাত ফসল। সিংহভাগ মানুষ বঙ্গোপসাগর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত এবং প্রবাসী। খানখানাবাদ ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে সাঙ্গু নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়া পূর্ব সীমান্ত জলকদর খাল।


মন্তব্য