সুন্দরপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সুন্দরপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সুন্দরপুর ইউনিয়নের আয়তন ২,৫৯৯ একর (১০.৫২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুন্দরপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৬০ জন এবং মহিলা ১১,১১৭ জন। মোট পরিবার ৪,০১৬টি। ফটিকছড়ি উপজেলার মধ্যাংশে সুন্দরপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে পাইন্দং ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়ন ও সুয়াবিল ইউনিয়ন, দক্ষিণে নাজিরহাট পৌরসভা এবং পূর্বে নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভা অবস্থিত।

 

সুন্দরপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

সুন্দরপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সুন্দরপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. ছোট ছিলোনিয়া
  2. আজিমপুর
  3. পূর্ব আজিমপুর
  4. ছাদেক নগর
  5. এয়াছিন নগর
  6. বড় ছিলোনিয়া
  7. পশ্চিম সুন্দরপুর
  8. দক্ষিণ সুন্দরপুর
  9. এক খুলিয়া
  10. কাজিরখীল
  11. পাঁচ পুকুরিয়া
  12. আমতলী
  13. হরিণা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুন্দরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.১%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. হরিণাদীঘি ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  2. আজিমপুর তা’লিমুল কোরান মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. আজিমপুর কল্লোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. উত্তর ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. উত্তর সুন্দরপুর এ গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. একখুলিয়া সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. পাচঁ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. বড় ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সুন্দরপুর-ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়ক হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং ফটিকছড়ি-সুন্দরপুর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সুন্দরপুর-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধুরুং খাল এবং হারুয়ালছড়ি খাল। সুন্দরপুর-ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল পূর্ব নয়াহাট এবং আজিমপুর আদর্শ বাজার।

 

সুন্দরপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

 

 

 

সুন্দরপুর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment