খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১০:৫৪ এএম

সুন্দরপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সুন্দরপুর ইউনিয়নের আয়তন ২,৫৯৯ একর (১০.৫২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুন্দরপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৬০ জন এবং মহিলা ১১,১১৭ জন। মোট পরিবার ৪,০১৬টি। ফটিকছড়ি উপজেলার মধ্যাংশে সুন্দরপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে পাইন্দং ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়ন ও সুয়াবিল ইউনিয়ন, দক্ষিণে নাজিরহাট পৌরসভা এবং পূর্বে নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভা অবস্থিত।

সুন্দরপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুন্দরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.১%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
সুন্দরপুর-ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়ক হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং ফটিকছড়ি-সুন্দরপুর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সুন্দরপুর-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধুরুং খাল এবং হারুয়ালছড়ি খাল। সুন্দরপুর-ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল পূর্ব নয়াহাট এবং আজিমপুর আদর্শ বাজার।


মন্তব্য