খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুন ২০০০, ১২:১১ পিএম

পুঁইছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। পুঁইছড়ি ইউনিয়নের আয়তন ১০,৮১২ একর (৪৩.৭৬ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি বাঁশখালী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুঁইছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,২২৪ জন। এর মধ্যে পুরুষ ১৭,৩৯৯ জন এবং মহিলা ১৬,৮২৫ জন। মোট পরিবার ৬,৮৪৯টি।
বাঁশখালী উপজেলার দক্ষিণাংশে পুঁইছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ছনুয়া ইউনিয়ন ও শেখেরখীল ইউনিয়ন, উত্তরে চাম্বল ইউনিয়ন, পূর্বে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এবং দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন ও পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন অবস্থিত।

পুঁইছড়ি ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুঁইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.১%।[১] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
পুঁইছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।

পুঁইছড়ি-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

মন্তব্য