খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১১:৭ এএম

নানুপুর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। নানুপুর ইউনিয়নের আয়তন ৪,৭৭৬ একর (১৯.৩৩ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নানুপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ১২,৫১৬ জন এবং মহিলা ১৩,১৪২ জন। মোট পরিবার ৫,০৫৭টি।
ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে নানুপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে রোসাংগিরী ইউনিয়ন ও সমিতিরহাট ইউনিয়ন; দক্ষিণে সমিতিরহাট ইউনিয়ন, বখতপুর ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন; পূর্বে খিরাম ইউনিয়ন এবং উত্তরে লেলাং ইউনিয়ন অবস্থিত।

নানুপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
এই গ্রামের বিশিষ্ট কবি সাবরিদ খাঁ তার দাদা জনাব নানু রাজা খান মল্লিক এর নাম অনুসারে এই গ্রামের নাম দেন নানুপুর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নানুপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৬%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নানুপুর-ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল ফটিকছড়ি-রাউজান সড়ক, নাজিরহাট-নানুপুর সড়ক এবং ধলই-নানুপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। নানুপু- ইউনিয়নে ১৭টি মসজিদ, ৫টি মন্দির ও ১টি প্যাগোডা রয়েছে। নানুপুর-ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে তেলপারই খাল। নানুপুর-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল নানুপুর বাজার।


মন্তব্য