খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুন ২০০০, ৯:৪৫ এএম

হাইলধর বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। হাইলধর ইউনিয়নের আয়তন ৩,৮৮৫ একর (১৫.৭২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাইলধর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৩১৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৮৬৯ জন এবং মহিলা ১৩,৪৪৬ জন। মোট পরিবার ৪,৯৭৯টি।
আনোয়ারা উপজেলার পূর্বাংশে হাইলধর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বারখাইন ইউনিয়ন, আনোয়ারা ইউনিয়ন ও চাতরী ইউনিয়ন; উত্তরে বারখাইন ইউনিয়ন ও পরৈকোড়া ইউনিয়ন; পূর্বে পরৈকোড়া ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন ও বরমা ইউনিয়ন, সাঙ্গু নদী ও সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন এবং দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন অবস্থিত।

হাইলধর ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইলধর-ইউনিয়নের সাক্ষরতার হার ৭৩.৭%। এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

হাইলধর-ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক আনোয়ারা-হাইলধর সড়ক ও পরৈকোড়া-হাইলধর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা .হাইলধর-ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চাঁনখালী খাল, ইছাখালী-কোদালা খাল এবং ইউনুচ খাল। হাইলধর-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালঘর বাজার, ফকির হাট, পালের হাট এবং খোদার হাট।
হাইলধর-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

মন্তব্য