ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে ১৭ কোটি টাকা আত্মসাৎ

ব্যবসায়ী-গ্রেফতার চট্টগ্রামে ১৭ কোটি টাকা আত্মসাৎ,চট্টগ্রামে ১৭ কোটি টাকা আত্মসাতের ৮ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. নিয়ামত আলী (৬০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে ১৭ কোটি টাকা আত্মসাৎ

ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে ১৭ কোটি টাকা আত্মসাৎ

বুধবার  রাত সাড়ে ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট-এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিয়ামত আলী নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারি ঘাট এলাকার মেসার্স সৌরভ ফিস’র কর্ণধার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিয়ামত আলী ফিশিং ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ১৭ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। এ সংক্রান্ত ৮টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বহদ্দারহাট-এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে ১৭ কোটি টাকা আত্মসাৎ

Leave a Comment