খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই মে ২০২৩, ১২:৪১ পিএম

১২ ফুট লম্বা অজগর উদ্ধার চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয়ে,চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয়ে ২০ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি অজগর-উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন কলোনি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা-বিভাগের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক জানান, ‘কলোনির বাসিন্দারা রাতে সাপ দেখার খবর জানায়। পরে টিমসহ আমরা গিয়ে সাপটি উদ্ধার করি। এটি অবিষধর বার্মিজ পাইথন বা অজগর সাপ।
তিনি আরও জানান, খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। বিরক্ত না করলে এরা কাউকে ক্ষতি করে না। সাপটি উদ্ধারের পর নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য