খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুন ২০০০, ১০:১৮ এএম

চর পাথরঘাটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। চর পাথরঘাটা ইউনিয়নের আয়তন ১,৫৯৯ একর (৬.৪৭ বর্গ কিলোমিটার)। এটি কর্ণফুলী উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর পাথরঘাটা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬,৬২৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৪৪১ জন এবং মহিলা ১৭,১৮৫ জন। মোট পরিবার ৭,১৯১টি।
কর্ণফুলী উপজেলার পশ্চিমাংশে চর পাথরঘাটা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে জুলধা ইউনিয়ন ও চর লক্ষ্যা ইউনিয়ন; পূর্বে চর লক্ষ্যা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন; উত্তরে কর্ণফুলী নদী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ড, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড ও ৩৫নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড এবং পশ্চিমে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবলমুরিং থানা ও বন্দর থানা অবস্থিত।

বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।
চর পাথরঘাটা-ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ১নং (খ) ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর পাথরঘাটা-ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.১%। এ ইউনিয়নে ২টি স্কুল এন্ড কলেজ ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
কলেজ
স্কুল এন্ড কলেজ
প্রাথমিক বিদ্যালয়
শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। চর পাথরঘাটা-ইউনিয়নে ৩০টি মসজিদ ও ২টি ঈদগাহ রয়েছে। চর পাথরঘাটা-ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়াও রয়েছে চর পাথরঘাটা খাল, চর পাথরঘাটা-খোয়াজ নগর খাল এবং চর পাথরঘাটা-চর লক্ষ্যা খাল। চর পাথরঘাটা-ইউনিয়নের প্রধান হাট/বাজার পুরাতন ব্রীজঘাটা সন্ধ্যাকালীন বাজার।

চর পাথরঘাটা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য