খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১২:৭ পিএম

পুকুরিয়া ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। পুকুরিয়া ইউনিয়নের আয়তন ৭,৫৭৮ একর (৩০.৬৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুকুরিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৮১০ জন। এর মধ্যে পুরুষ ১২,৮৮৪ জন এবং মহিলা ১৩,৯২৬ জন। মোট পরিবার ৫,২০৪টি।
বাঁশখালী উপজেলার সর্ব-উত্তরে পুকুরিয়া-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সাধনপুর ইউনিয়ন; পূর্বে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন; উত্তরে সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন, বারখাইন ইউনিয়ন ও বরুমছড়া ইউনিয়ন এবং পশ্চিমে সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন ও জুঁইদণ্ডী ইউনিয়ন অবস্থিত।

পুকুরিয়া-ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুকুরিয়া-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৪%। এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
পুকুরিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সকল প্রকার যানবাহনে যোগাযোগ করা যায়। পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণাংশে রয়েছে চাঁদপুর বেলগাঁও চা বাগান, উত্তরে সাঙ্গু নদী অবস্থিত। যেগুলোর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পুকুরিয়া ইউনিয়নের উত্তর ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী।


মন্তব্য