খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুন ২০০০, ১২:২০ পিএম

শেখেরখীল বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। শেখেরখীল ইউনিয়নের আয়তন ২,৬০২ একর (১০.৫৩ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি বাঁশখালী উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শেখেরখীল ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৫২৪ জন। এর মধ্যে পুরুষ ১০,৮১২ জন এবং মহিলা ১০,৭১২ জন। মোট পরিবার ৪,২১১টি।
বাঁশখালী উপজেলার দক্ষিণাংশে শেখেরখীল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ছনুয়া ইউনিয়ন ও গণ্ডামারা ইউনিয়ন, উত্তরে চাম্বল ইউনিয়ন এবং পূর্বে ও দক্ষিণে পুঁইছড়ি ইউনিয়ন অবস্থিত।

শেখেরখীল ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১২নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শেখেরখীল ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৪%। এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শেখেরখীল-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। শেখেরখীল-ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।


মন্তব্য