খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৯ই ডিসেম্বর ২০২২, ৫:৩৭ এএম

সংঘর্ষে শিশুসহ আহত,চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাদুড়তলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল চালক মো. মিজান (৩৫), অটোরিকশা যাত্রী বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়নের মো. নুরুল আলমের তিন বছর বয়সী এক শিশু ও অটোরিকশা চালক মো. মামুন ইসলাম (৩৫) আহত হন।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল চালক ও শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিফুল আওয়াল।

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য