খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১২:১১ পিএম

সাধনপুর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সাধনপুর-ইউনিয়নের আয়তন ৭,০৯১ একর (২৮.৭০ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাধনপুর-ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১,৬৯৬ জন এবং মহিলা ১২,২৪১ জন। মোট পরিবার ৪,৭৮১টি। বাঁশখালী উপজেলার উত্তরাংশে সাধনপুর-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে পুকুরিয়া ইউনিয়ন ও সাঙ্গু নদী; পশ্চিমে খানখানাবাদ ইউনিয়ন; দক্ষিণে বাহারছড়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এবং পূর্বে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন অবস্থিত।

সাধনপুর ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাধনপুর-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
সাধনপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। সাধনপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।


মন্তব্য