খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১২:৫৪ পিএম
সরল ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সরল-ইউনিয়নের আয়তন ৭,৪৯৯ একর (৩০.৩৫ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ১৮,৭৭৫ জন এবং মহিলা ১৯,৫২৯ জন। মোট পরিবার ৭,১৮৫টি। বাঁশখালী উপজেলার মধ্যাংশে সরল-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাথরিয়া ইউনিয়ন ও বৈলছড়ি ইউনিয়ন; পূর্বে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন, সোনাকানিয়া ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভা; দক্ষিণে বাঁশখালী পৌরসভা, শীলকূপ ইউনিয়ন ও গণ্ডামারা ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

সরল-ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরল-ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
সরল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক জলদী-সরল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সরল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।


মন্তব্য