খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুন ২০০০, ১১:৪৩ এএম

শীলকূপ ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। শীলকূপ ইউনিয়নের আয়তন ২,৭৮১ একর (১১.২৫ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শীলকূপ ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০৪৩ জন। এর মধ্যে পুরুষ ৯,৭৩৫ জন এবং মহিলা ১০,৩০৮ জন। মোট পরিবার ৪,০৭৫টি।
বাঁশখালী উপজেলার দক্ষিণ-মধ্যাংশে শীলকূপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাঁশখালী পৌরসভা ও সরল ইউনিয়ন; পশ্চিমে গণ্ডামারা ইউনিয়ন; দক্ষিণে চাম্বল ইউনিয়ন এবং পূর্বে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন অবস্থিত।

শীলকূপ ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৯নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শীলকূপ ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৫%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।
শীলকূপ-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক।সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায় শীলকূপ-ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল। এছাড়া দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বামের ছড়া ও সিবা খাল এবং উত্তর প্রান্ত দিয়ে জালিয়াখালী খাল। শীলকূপ-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল টাইমবাজার, জালয়াখালী নতুন বাজর, মিনছুরিয়া বাজার ও নুরু মার্কেট।


মন্তব্য