খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুন ২০০০, ১২:৪৮ পিএম

সারোয়াতলী ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সারোয়াতলী ইউনিয়নের আয়তন ২,৬৮৬ একর (১০.৮৭ বর্গ কিলেমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সারোয়াতলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৫৭৭ জন এবং মহিলা ১০,৯৪০ জন। মোট পরিবার ৪,৩৪৪টি। বোয়ালখালী উপজেলার দক্ষিণাংশে সারোয়াতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে আহলা করলডেঙ্গা ইউনিয়ন ও আমুচিয়া ইউনিয়ন, উত্তরে পোপাদিয়া ইউনিয়ন, পশ্চিমে বোয়ালখালী পৌরসভা ও শাকপুরা ইউনিয়ন এবং দক্ষিণে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ও ধলঘাট ইউনিয়ন অবস্থিত।

সারোয়াতলী ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সারোয়াতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.১%। এ ইউনিয়নে ২টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
সারোয়াতলী-ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল কালুরঘাট-বেঙ্গুরা সড়ক ও গোমদণ্ডী-কানুনগোপাড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সারোয়াতলী-ইউনিয়নে ১৮টি মসজিদ ও ৪টি মন্দির রয়েছে। সারোয়াতলী-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বোয়ালখালী খাল। সারোয়াতলী-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বেঙ্গুরা বাজার।


মন্তব্য