খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুন ২০০০, ১০:১৩ এএম

জুলধা ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। জুলধা-ইউনিয়নের আয়তন ২,৮০৯ একর (১১.৩৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুলধা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৪১৬ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৯১ জন এবং মহিলা ৮,৯২৫ জন। মোট পরিবার ৩,২৯৩টি।
কর্ণফুলী উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশ জুড়ে জুলধা-ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর পাথরঘাটা ইউনিয়ন, চর লক্ষ্যা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন; পূর্বে চর লক্ষ্যা ইউনিয়ন, শিকলবাহা ইউনিয়ন ও বড় উঠান ইউনিয়ন; দক্ষিণে বড় উঠান ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী নদী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড অবস্থিত।

বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।
জুলধা-ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ১নং (ক) ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুলধা-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৮%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়
শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-জুলধা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। জুলধা ইউনিয়নে ৯টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে। জুলধা ইউনিয়নের পশ্চিম ও দক্ষিণাংশ জুড়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া রয়েছে জুলধা-শিকলবাহা খাল এবং জুলধা-চর লক্ষ্যা খাল। জুলধা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল পাইপের গোড়া বাজার।
জুলধা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:


কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য