খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুন ২০০০, ১২:২৫ পিএম

বরমা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বরমা ইউনিয়নের আয়তন ২,৩৭৫ একর (৯.৬১ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরমা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৬১২ জন এবং মহিলা ১১,৩৭৩ জন। মোট পরিবার ৪,২৭৮টি।
চন্দনাইশ উপজেলার পশ্চিমাংশে বরমা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বরকল ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভা; পূর্বে চন্দনাইশ পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন এবং পশ্চিমে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন, সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন অবস্থিত।

বরমা ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
বরমা ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২০নং বরমা-ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৫নং বরমা-ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরমা-ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.২%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বরমা-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দনাইশ-বরমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বরমা-ইউনিয়নে ১৭টি মসজিদ, ৩টি ঈদগাহ, ১০টি মন্দির ও ২টি বিহার রয়েছে। বরমা ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নে প্রবাহিত হচ্ছে কেশুয়া চাঁনখালী খাল, বাতাজুরী যত খাল এবং নিশি কান্ত যত খাল। বরমা-ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল বরমা ধামাইরহাট বাজার, বরমা কালীরহাট বাজার এবং বরমা টিনের হাট।


কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য