খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই জুন ২০০০, ১১:৩ এএম

হাবিলাসদ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। হাবিলাসদ্বীপ-ইউনিয়নের আয়তন ২,১৬৮ একর (৮.৭৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাবিলাসদ্বীপ-ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৬৬১ জন। এর মধ্যে পুরুষ ১০,৪৭১ জন এবং মহিলা ১০,১৯০ জন। মোট পরিবার ৩,৮২৩টি।
পটিয়া উপজেলার উত্তরাংশে হাবিলাসদ্বীপ-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ধলঘাট ইউনিয়ন ও জঙ্গলখাইন ইউনিয়ন, দক্ষিণে জঙ্গলখাইন ইউনিয়ন ও কুসুমপুরা ইউনিয়ন, পশ্চিমে কোলাগাঁও ইউনিয়ন এবং উত্তরে বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন ও সারোয়াতলী ইউনিয়ন অবস্থিত।

হাবিলাসদ্বীপ ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.৮%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
নোভেল বার্ড কিন্ডারগার্টেন
হাবিলাসদ্বীপ ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক আরাকান সড়ক, কর্ণফুলি-হাবিলাসদ্বীপ সড়ক এবং পাঁচরিয়া হতে ধলঘাট পর্যন্ত ছালেহ আহমদ চৌধুরী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। হাবিলাসদ্বীপ ইউনিয়নে ২১টি মসজিদ, ৪টি ঈদগাহ, ৯টি মন্দির ও ১টি বিহার রয়েছে। হাবিলাসদ্বীপ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল সেনার হাট খাল, পাঁচরিয়া খাল এবং চরকানাই খাল।

হাবিলাসদ্বীপ-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল * মুন্সির হাট
হাবিলাসদ্বীপ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
আর দেখুনঃ
ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

মন্তব্য