খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১০:৪৫ এএম

পাইন্দং ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। পাইন্দং-ইউনিয়নের আয়তন ৭,২০৯ একর (২৯.১৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৪৪২ জন এবং মহিলা ১৩,৪৯৮ জন। মোট পরিবার ৫,০৯২টি।
ফটিকছড়ি উপজেলার মধ্য-উত্তরাংশে পাইন্দং-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কাঞ্চননগর ইউনিয়ন, দক্ষিণে ফটিকছড়ি পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়ন ও ভূজপুর ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন অবস্থিত।

পাইন্দং-ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৭%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
পাইন্দং ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং পাইন্দং-কাঞ্চননগর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। পাইন্দং ইউনিয়নে ১৮টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২টি মন্দির রয়েছে। পাইন্দং ইউনিয়নের প্রায় সীমান্তজুড়ে বয়ে চলেছে হালদা নদী। পাইন্দং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বৃন্দাবন চৌধুরী হাট।


মন্তব্য