খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০০০, ১১:২৫ এএম

জাফতনগর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। জাফতনগর-ইউনিয়নের আয়তন ১,৫৬২ একর (৬.৩২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৩১৩ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৪০ জন এবং মহিলা ৮,৯৭৩ জন। মোট পরিবার ২,৬৫৯টি ।
ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে জাফতনগর-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে সমিতিরহাট ইউনিয়ন; উত্তরে বখতপুর ইউনিয়ন; পূর্বে ধর্মপুর ইউনিয়ন এবং দক্ষিণে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন অবস্থিত।

জাফতনগর-ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর-ইউনিয়নের সাক্ষরতার হার ৭৬.৪%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
জাফতনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। জাফতনগর ইউনিয়নে ৯টি মসজিদ, ২টি ঈদগাহ, ১টি মন্দির ও ১টি বিহার রয়েছে। জাফতনগর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মইক্ষেছড়া খাল, তেলপারই খাল এবং খনকাইয়া খাল। জাফতনগর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল জাহানপুর বাজার, মোহাম্মদ তকির হাট এবং সৈয়দ বাজার।


মন্তব্য