খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই জুন ২০০০, ১০:৫৮ এএম

কোলাগাঁও বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কোলাগাঁও ইউনিয়নের আয়তন ২,৯২১ একর (১১.৮২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কোলাগাঁও ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,২১৫ জন এবং মহিলা ১২,৫৪২ জন। মোট পরিবার ৪,৭০২টি।
পটিয়া উপজেলার উত্তর-পশ্চিমাংশে কোলাগাঁও-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ও কুসুমপুরা ইউনিয়ন; দক্ষিণে কুসুমপুরা ইউনিয়ন ও জিরি ইউনিয়ন; পশ্চিমে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন, কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫নং বকশীর হাট ওয়ার্ড এবং উত্তরে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫নং বকশীর হাট ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন অবস্থিত।

কোলাগাঁও-ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
কথিত আছে যে, এক সময় বিভিন্ন অঞ্চল হতে লোক এসে এই ইউনিয়নে বসবাস করত। তাদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে সুযোগ থাকায় ব্যবসা শুরু করে। এই জনগোষ্ঠী নিজেদের কোন প্রকার ঝামেলা পোহাতে হত না তারা খুবই সুখে ও আনন্দে জীবন অতিবাহিত করত। এই জনগোষ্ঠীকে স্থানীয় লোকজন খোলা নামে ডাকত। এই খোলা নাম থেকেই কোলাগাঁও নামের উৎপত্তি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কোলাগাঁও ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৩%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ।


কোলাগাঁও-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-কোলাগাঁও সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। কোলাগাঁও-ইউনিয়নে ১০টি মসজিদ, ৫টি মন্দির ও ২টি বিহার রয়েছে। কোলাগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে মুরারী খাল। কোলাগাঁও ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কান্ত ফকির হাট।
কোলাগাঁও-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

আর দেখুনঃ
ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
মন্তব্য