দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। দক্ষিণ ভূর্ষি-ইউনিয়নের আয়তন ১,৩০৭ একর (৫.২৯ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের মোট জনসংখ্যা ৯,৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪,৮৫১ জন এবং মহিলা ৪,৮৮৭ জন। মোট পরিবার ১,৯৭৩টি। পটিয়া উপজেলার উত্তরাংশে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কেলিশহর ইউনিয়ন ও ধলঘাট ইউনিয়ন, উত্তরে ধলঘাট ইউনিয়ন, পশ্চিমে ধলঘাট ইউনিয়ন ও জঙ্গলখাইন ইউনিয়ন এবং দক্ষিণে পটিয়া পৌরসভা অবস্থিত।

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

দক্ষিণ-ভূর্ষি ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. দক্ষিণ ভূর্ষি
  2. কেচিয়াপাড়া
  3. ডেঙ্গাপাড়া
  4. খানমোহনা
  5. পশ্চিম ডেঙ্গাপাড়া

দক্ষিণ ভূর্ষি পটিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। পটিয়া পৌরসভা গঠনের পূর্বে এ ইউনিয়নের নাম ছিল ১৩নং সুচক্রদণ্ডী ইউনিয়ন পরিষদ। ১৯৯০ সালে পৌরসভা সৃষ্টির কারণে মূল সুচক্রদণ্ডী গ্রামটি পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় ইউনিয়নের অন্য প্রধান গ্রামের নামানুসারে এটি ১৩নং দক্ষিণ-ভূর্ষি ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচিতি লাভ করে। কথিত আছে এ এলাকায় একসময় বহু সংখ্যক ঋষির বাসস্থান ছিল বিধায় এ স্থানের নাম হয় ভূর্ষি। ভূর্ষি এলাকার উত্তরাংশ কেলিশহর ইউনিয়ন ও বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে অবস্থিত, আর দক্ষিণ ভূর্ষি পটিয়া উপজেলার বর্তমানে আলাদা একটি ইউনিয়ন।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ-ভূর্ষি ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.৩%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  1. খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. দক্ষিণ ভূর্ষি কেচিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. পশ্চিম ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ-ভূর্ষি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক পটিয়া-ধরলা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

 

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

Leave a Comment